ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭ মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর

গাজীপুরে আদালত পাড়ায় সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের উপর ডিম নিক্ষেপ

গাজীপুর প্রতিমিধি- আদালত থেকে কারাগারে নেয়ার পথে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের উপর ডিম নিক্ষেপ করেছে সাধারণ জনতা। এ সময় সাধারণ জনগণ ঝাড়ু নিয়ে তার ওপর আক্রমণ করে। পুলিশ দ্রুত তাকে পিজন ভ্যানে উঠালে বিক্ষুব্ধ জনতা পিজন ভ্যানে লাথি ও ঢিল ছুড়তে থাকে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে পৃথক একটি মামলায় হাজিরা দেয়ার জন্য আদালতে আনা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেখান হতে বের হওয়ার পথে এ ঘটনা ঘটে। এদিকে গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ফাঁসির দাবিতে মিছিল ও বিক্ষোভ করে বিএনপি। বিক্ষোভ শেষে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন বলেন, এই আওয়ামী লীগের দোসর কিরণের কারণে আমাদের নেতা প্রয়াত মান্নান স্যার মেয়র নির্বাচিত হয়েও দায়িত্ব পালন করতে পারেননি। আমরা এই খুনি, দোসর কিরণের ফাসি চাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুর রহমান কিরণকে আদালত পাড়ার গারদ খানার সামনে পিজন ভ্যানের দিকে নিয়ে আসছিলেন। এমন সময় আশপাশে দাড়িয়ে থাকা বিএনপির কিছু লোকজন স্লোগান দিয়ে তার উপর ডিম নিক্ষেপ করে। এসময় আরও কিছু লোক এসে ঢিল ছুড়ে ও তাকে উদ্দেশ্য করে ঝাড়ু দিয়ে আঘাত করে। পরে পুলিশ দ্রুত তাকে পিজন ভ্যানে তুলে প্রস্থান করে। এরআগে গত ১৮ নভেম্বর রাতে ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্তে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক এই ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করে বিজিবি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার

গাজীপুরে আদালত পাড়ায় সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের উপর ডিম নিক্ষেপ

আপডেট টাইম : ১২:০৯:২২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪