ঢাকা ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭ মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর

টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এমন প্রত্যয়কে ধারণ করে টাঙ্গাইলের কালিহাতীতে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
৯ ডিসেম্বর (সোমবার) সকাল ১০টায় কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল মনছুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহাদাত হুসেইন।
এছাড়া উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুল মালেক এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে।
আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধে তরুণ সমাজের ভূমিকা এবং জনসচেতনতা বাড়ানোর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে তারুণ্যের শক্তি ও ঐক্যের ওপর জোর দেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার

টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আপডেট টাইম : ১২:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪