ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

তেজগাঁও ভুমি অফিসের সামনে থেকে ন্যাশনাল প্লাজা সমবায় সমিতির সভাপতি কে অপহরণ!

  • খবর বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : ১০:৫৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০১২ বার পড়া হয়েছে

ন্যাশনাল প্লাজা সমবায় সমিতির সভাপতিকে অপহরণ করে চাঁদা দাবি ও হত্যার হুমকির ঘটনা ঘটেছে।

জানা যায়, ন্যাশনাল প্লাজা সমবায় সমিতির সভাপতি মোঃ আইয়ুব আলী সিকদার (৫৪)কে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ শারীরিক নির্যাতন করে চাঁদা দাবি ও জানে মেরে ফেলার হুমকি দেয় একটি সন্ত্রাসী চক্র।
এ ব্যাপারে তেজগাঁও থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী আইয়ুব আলী।
আইয়ুব আলী এই প্রতিবেদককে বলেন, গত ৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ আশুলিয়ার আউকপারাস্ত ন্যাশনাল প্লাজা সমবায় সমিতির নামে বরাদ্দকৃত আউকপাড়া মৌজার সিএস খতিয়ান নং ৪ ও ১৬ এর বিভিন্ন দাগের মোট ২০ একর জমির বিষয়ে তেজগাঁও ভূমি অফিসের কর্মকর্তাদের সহিত আলাপ আলোচনা করে বিকাল আনুমানিক ৫ টা ৩৫ মিনিটের সময় ভূমি অফিসের নিচে নামলে আগে থেকেই ওৎপেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে অপহরণ করে তেজগাঁও শিল্প এলাকার অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ শারীরিক নির্যাতন করে এবং বলে আমাদেরকে ২ কোটি টাকা নতুবা আউক পাড়ার জমির ১০ একর জমি আমাদের নামে লিখে দিবি, তা নাহলে তোকে জানে মেরে ফেলবো, কেউ তোকে বাঁচাতে পারবে না।

এ সময় আইয়ুব আলীর চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বীত্তরা আইয়ুব আলী কে রেখে দ্রুত পালিয়ে যায়, পরে স্থানীয় লোকজন আয়ুব আলীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
আইয়ুব আলী আরো বলেন এই ঘটনার পূর্বেও আমার সমিতির (ন্যাশনাল প্লাজা সমবায় সমিতি)’র কয়েকজন সদস্যকে মারধর ও তাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে এই সন্ত্রাসী চক্র।
সন্ত্রাসী চক্রটির পরিচয় জানতে চাইলে আইয়ুব আলী বলেন, আউকপাড়া আদর্শ গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মোহাম্মদ সালেহীন খান শাহিদ (৪৯), আইয়ুব আলীর ছেলে মতিউর রহমান (৪৩)(মুটা মতি), বেলমা পূর্বপাড়া আলতাফ আলীর ছেলে মোঃ কবির হোসেন (৪৮) (গাড়ি কবির), বাস্তহারা আদর্শ গ্রামের মৃত অলিউল্লাহ’র ছেলে মোঃ মোস্তাফিজুল্লাহ শামসু (৫০) ও আউক পাড়া আদর্শ গ্রামের আবুল কাশেম এর ছেলে মাইদুল ইসলাম মানিক (৫৯) এর নাম উল্লেখ করেন, এবং এরা সকলেই পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগে সরকারের দোসর আশুলিয়া আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিনের ছত্রছায়ায় থেকেই জমি দখল, চাঁদাবাজি সহ নানা অপকর্ম করে থাকেন। গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর শাহাবুদ্দিন চেয়ারম্যান পালিয়ে গেলেও দূরে থেকেই এই সন্ত্রাসীদের মাধ্যমেই তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে চলেছে।
ভুক্তভোগী আইয়ুব আলী’র দাবি, যে কোন মুহূর্তে এই সন্ত্রাসীরা তাকে হত্যা করতে পারে, তিনি এখন তার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, তিনি আরো বলেন আপনাদের মাধ্যমে- প্রশাসনের কাছে আমি এ বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

তেজগাঁও ভুমি অফিসের সামনে থেকে ন্যাশনাল প্লাজা সমবায় সমিতির সভাপতি কে অপহরণ!

আপডেট টাইম : ১০:৫৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫