ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মে দিবসে শ্রমিক দলের সমাবেশে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের শোডাউন

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিকদলের সমাবেশে ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ এর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক শোডাউন করেছে।

এসময় দলের নেতাকর্মীরা সমাবেশে ‘মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক’౼সহ বিভিন্ন স্লোগানে নয়াপল্টনে দলের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়।

সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদল, জাসাস সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

দুপুর দুইটায় সমাবেশ শুরুর আগেই ১২টার দিকে নয়াপল্টনের ঐ প্রধান সড়কটি নেতাকর্মীদের সমাগমে পূর্ণ হয়ে যায়। এর আগে থেকে সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা ও আশপাশের জেলা থেকে মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশে আগত নেতাকর্মীর উপস্থিতি নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও শান্তিনগর এলাকা ছাড়িয়ে যায়। নেতাকর্মীরা রঙিন টুপি, টি-শার্ট, ব্যানার ও ঢোল-বাদ্য নিয়ে উপস্থিত হন সমাবেশে।

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সুমন ভূঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, উত্তরের সদস্য সচিব কামরুল জামান প্রমুখ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

মে দিবসে শ্রমিক দলের সমাবেশে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের শোডাউন

আপডেট টাইম : ০৫:৫০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫