ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

রিকশার দৌরাত্ম্য রোধে মিরপুরে ট্র্যাপার বসাচ্ছে ট্রাফিক পুলিশ

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা এবং প্যাডেলচালিত রিকশার দৌরাত্ম্য নতুন কিছু নয়। তবে গত কয়েক বছরে এই সমস্যাটি এমনভাবে বিস্তৃত হয়েছে যে, তা রাজধানীর যানজট ও সড়ক শৃঙ্খলার সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। সম্প্রতি রিকশা নিয়ন্ত্রণের জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ‘রিকশা ট্র্যাপার’ নামের একধরনের ধাতব প্রতিবন্ধকতা বসিয়ে যে পরীক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে।তারই ধারাবাহিকতায় মিরপুর ট্রাফিক বিভাগ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এই ট্র্যাপার বসাচ্ছে।

সরেজমিনে দেখা যায় মিরপুরের বিভিন্ন পয়েন্টে ট্র্যাপার বসানোর কাজ করছে মিরপুর ট্রাফিক বিভাগ আর কাজের পরিদর্শন করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সরওয়ার(পিপিএম-সেবা), যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) সুফিয়ান আহমেদ, মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌস সহ ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।

মিরপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায় – ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় মিরপুর জোনে ২৮ টি স্থানে ট্র্যাপার বসানো হবে। তবে ৮টি স্থানের কাজ খুব দ্রুত শেষ হবে।

মিরপুর ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস বলেন- আমরা আশা করছি এই রিকশা ট্র্যাপার এর মাধ্যমে ব্যাটারি চালিত রিকশা গুলো মেইন রোডে উঠতে পারবে না এবং এর মাধ্যমে খুব দ্রুত রিকশাগুলোকে একটি সিস্টেমে আনা যাবে। এই রিকশাগুলোর জন্যই মেইন রোডে অনেক দুর্ঘটনা ঘটে।

এছাড়াও তিনি রিকশাচালকদের প্রতি মেসেজ দেন তারা যাতে মেইন রোডে না উঠে একটি নির্দিষ্ট সীমার ভিতরে থাকেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

রিকশার দৌরাত্ম্য রোধে মিরপুরে ট্র্যাপার বসাচ্ছে ট্রাফিক পুলিশ

আপডেট টাইম : ০৭:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫