ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রাইভেট মেডিকেল সিন্ডিকেটের ইন্ধনে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে বিষোদগার! ​ মহম্মদপুরে সহকারী কমিশনার (ভূমি)র বিরুদ্ধে সংবাদ সম্মেলন বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ, পাসের হার শতকরা ৬৪ দশমিক ৭৫ গাজীপুরের কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে ২ কারখানায় শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাগুরায় নাশকতা মামলায় কৃষক লীগ নেতা ইমরুল মেম্বার আটক পঞ্চগড়ে কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম না চালানোর হুঁশিয়ারি জিয়া পরিষদ নেতার, ভিডিও ভাইরাল বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনে ঘুষ দাবির অভিযোগ, ফোনালাপে উঠে এলো অর্থ লেনদেনের তথ্য মাগুরার মোহাম্মদপুরে কৃষকলীগ নেতা খুররম আটক

মাগুরা জেলা পুলিশের উদ্যোগে হাজীপুর ইউনিয়নে সিসিটি টিভি ক্যামেরা চালু

হাজীপুর বাজার ও আশপাশের এলাকায় শান্তি, নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে মাগুরা জেলা পুলিশের সুদূরদর্শী পরিকল্পনা এবং মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম এর অনুরোধে, বুধবার ২৫ জুন ২০২৫ তারিখে হাজীপুর পুলিশ ক্যাম্পে সিসিটিভি ক্যামেরার মনিটরিং ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

উক্ত মনিটরিং সিস্টেমটি সংযুক্ত হয়েছে মাগুরা জেলা পুলিশের কেন্দ্রীয় কমান্ড ও কন্ট্রোল রুম-এর সঙ্গে, যা থেকে পুরো হাজীপুর বাজার ও তৎসংলগ্ন ক্যামেরা চিত্র রাত-দিন ২৪ ঘণ্টা সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

বৃহস্পতিবার ২৬ জুন ২০২৫ থেকে এই উদ্যোগ পুরোমাত্রায় কার্যকর হচ্ছে। এখন থেকে হাজীপুর বাজারের প্রতিটি সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ পরিচালিত হবে হাজীপুর পুলিশ ক্যাম্প এবং জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সমন্বিতভাবে।

যদি কোনো ঘটনা বা সন্দেহজনক কার্যকলাপের সিসিটিভি ফুটেজ প্রয়োজন হয়, তাহলে ঘটনার তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে যোগাযোগ করুন হাজীপুর পুলিশ ক্যাম্প বা মাগুরা পুলিশ সুপার কার্যালয়ের সঙ্গে। সময়মতো যোগাযোগ করলেই পাওয়া যাবে প্রয়োজনীয় সহায়তা।

উল্লেখ্য যে, হাজীপুর বাজার ও আশপাশের এলাকায় স্থাপিত সকল CCTV ক্যামেরা, NVR, নেটওয়ার্ক সুইচ, বিদ্যুৎ সরবরাহ, অ্যাডাপ্টার, ONU ও অপটিক্যাল ফাইবার-সংক্রান্ত সকল রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ, সংযোগ-বিচ্ছেদ ও মেরামতের দায়িত্ব সম্পূর্ণরূপে মাগুরা জেলা পুলিশের আইসিটি সেল গ্রহণ করেছে।

এই প্রযুক্তিনির্ভর নজরদারির ফলে হাজীপুরের নিরাপত্তা এখন আরও আধুনিক, আরও নির্ভরযোগ্য। শান্তিপূর্ণ সহাবস্থানের পথে এটি আমাদের একটি গর্বিত পদক্ষেপ।

আমাদের আহ্বান আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে আসুন আমরা সবাই একসাথে কাজ করি। সচেতন থাকুন, নিরাপদ থাকুক আমাদের প্রিয় হাজীপুর গ্রাম, আজিম উল হক অ্যালামনাই অ্যাসোসিয়েশন (হা.মা.বি.) এবং
মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর রক্ষণাবেক্ষণ, পরিচর্যা ও নিরাপত্তা টিম, হাজীপুর, মাগুরা সর্বক্ষেত্রে সাহায্য করে যাবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রাইভেট মেডিকেল সিন্ডিকেটের ইন্ধনে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে বিষোদগার! ​

মাগুরা জেলা পুলিশের উদ্যোগে হাজীপুর ইউনিয়নে সিসিটি টিভি ক্যামেরা চালু

আপডেট টাইম : ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫