ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন শিক্ষার আলো ছড়ানো ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ রাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে রেল স্টেশনে ভাঙচুর, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

মাগুরার আলমখালীতে বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও পথসভা

ভ্রাম্যমান প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে মাগুরা জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকাল ৪টায় মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের আলমখালী বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সাবেক ছাত্রদলে সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ, মাগুরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমন মোল্লা, আদর্শ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান প্রান্তসহ উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য রাখতে গিয়ে আহ্বায়ক আলী আহমেদ বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো গঠনের একটি রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণকে আমাদের লক্ষ্য ও পরিকল্পনার সঙ্গে পরিচিত করছি। আগামীর নির্বাচনেও এই ৩১ দফাকে ভিত্তি করেই আমরা জনসমর্থন চাইব।
তিনি আরও বলেন এই কর্মসূচি শুধু প্রচার নয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ। দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।
অনুষ্ঠানে অন্যান্য নেতারা বলেন, ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে। মাগুরা জেলার প্রতিটি ইউনিয়ন ও বাজারে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

মাগুরার আলমখালীতে বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও পথসভা

আপডেট টাইম : ০১:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫