ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালিহাতী থানায় পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিলেন ওসি কাইয়ুম খান সিদ্দিকী ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে ১৫’শ টি বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বাংলাদেশি নাবিকদের ভিসা ও ট্রানজিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগে মিলবে টেকসই সমাধান-মির্জা ফখরুল ইসলাম বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ জয়পুরহাটে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ জেলা প্রশাসকের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ জাপানের সিজুওকায় ‘বাংলাদেশ-জাপান হিউম্যান রিসোর্স ম্যাচিং সেমিনার’ অনুষ্ঠিত

কালিহাতী থানায় পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিলেন ওসি কাইয়ুম খান সিদ্দিকী

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী থানাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও জনবান্ধব সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীর প্রত্যক্ষ নেতৃত্বে গত ৩ আগস্ট বিকেলে থানা প্রাঙ্গণে দুই ঘণ্টাব্যাপী ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযানে ওসি (তদন্ত) আব্দুস সালাম, থানার বিভিন্ন এসআই, এএসআই, কনস্টেবল এবং অন্যান্য পুলিশ সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অভিযানের শুরুতেই ওসি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও কর্মপরিবেশ উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে সবাই সম্মিলিতভাবে থানা চত্বর, প্রশাসনিক ভবন, অফিস কক্ষ, হাজতখানা, প্রবেশপথ, ড্রেনেজ ব্যবস্থা ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। একই সঙ্গে জমে থাকা আবর্জনা অপসারণ, আগাছা পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, “পরিচ্ছন্নতা একটি সভ্য ও সেবামুখী প্রতিষ্ঠানের অন্যতম পরিচয়। থানায় সেবা নিতে আসা প্রতিটি মানুষ যেন পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ পান, সে লক্ষ্যেই এই উদ্যোগ। এটি একদিনের কর্মসূচি নয়; ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালিত হবে।”

ওসি (তদন্ত) আব্দুস সালাম বলেন, “পরিচ্ছন্ন কর্মপরিবেশ দায়িত্ব পালনে ইতিবাচক প্রভাব ফেলে। থানার প্রতিটি সদস্যকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে উদ্বুদ্ধ করা হয়েছে। জনগণের আস্থা ও সেবার মান বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অভিযান শেষে থানার কর্মকর্তা ও সদস্যরা পরিচ্ছন্নতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। স্থানীয় সচেতন মহল কালিহাতী থানার এ উদ্যোগের প্রশংসা করে বলেন, জনসেবামূলক প্রতিষ্ঠানে এমন কার্যক্রম সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে সহায়ক হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কালিহাতী থানায় পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিলেন ওসি কাইয়ুম খান সিদ্দিকী

কালিহাতী থানায় পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিলেন ওসি কাইয়ুম খান সিদ্দিকী

আপডেট টাইম : ০৪:৩৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬