ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎নিষিদ্ধ সংগঠনের মিছিলের অভিযোগে পল্লবীতে ১৭ জন আটক, মাইক্রোবাস-ব্যানার জব্দ নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন স্মৃতি কিসকুর মায়ের চাকরির ঘোষণা, আর্থিক সহায়তাও দিলেন- প্রতিমন্ত্রী আমিনুল হক বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ! ১৭ বছর যাবত যুবলীগ নেতা সাঈদ মীরের দখলে, মাগুরা জেলা বাস মিনিবাস মালিক মালিক গ্রুপের কর্তৃত্ব! বিয়ের আশ্বাস দিয়ে সুন্দরী নরিীর দেহভোগ: অতিরিক্ত ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুর সিটির গাছা থানায় একাধিক সড়ক উদ্বোধন করলেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার চিকিৎসার ছুটি নিয়ে বিদেশে ঝালকাঠির শিক্ষিকা, দুই শিক্ষকেই চলছে বিদ্যালয় আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরগুনায় পুলিশের বিশেষ অভিযান: বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আটক ২, মামলা দায়ের

কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ

মোঃ শাফায়েত হোসেন, মুরাদনগর (কুমিল্লা) |
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫৩ জন জুনিয়র বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে নিয়ে এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সামরিক জাদুঘরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরিয়ে দেখান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (৮ জুন) দিনব্যাপী এই শিক্ষা সফরে সংসদ সদস্য নিজেই শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত থেকে প্রতিটি স্থাপনার ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন এবং ঘুরে ঘুরে দেখান। সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, সংসদ পাঠাগার এবং চলমান সংসদ অধিবেশনের গ্যালারিতে বসে সরাসরি সংসদীয় কার্যক্রম দেখার বিরল সুযোগ লাভ করে। একই সঙ্গে তারা নভোথিয়েটার পরিদর্শন করে এবং বাংলাদেশ সামরিক জাদুঘরে দেশের সামরিক ঐতিহ্য, ইতিহাস ও বীরত্বগাথার সঙ্গে পরিচিত হয়।
এই ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে আয়োজক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, “কেবল পাঠ্যবইয়ের গণ্ডির মধ্যে শিক্ষার পূর্ণতা আসে না। শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক বিকাশ, বাস্তব জ্ঞান অর্জন এবং রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু সম্পর্কে ধারণা দিতেই এই শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। এ ধরনের সফর শিক্ষার্থীদের মাঝে গভীর দেশপ্রেম, জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে, যা আগামী দিনে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।”
শিক্ষা সফরে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মেধাবী শিক্ষার্থী সৈয়দ রিজওয়ান হাসান ও তানিয়া আক্তার বলেন, “বইয়ের পাতায় বা টেলিভিশনে যা দেখেছি, আজ তা নিজের চোখে দেখতে পেরে আমাদের স্বপ্ন সত্যি হওয়ার মতো মনে হচ্ছে। জাতীয় সংসদ ভবন ও সামরিক জাদুঘর ঘুরে আমাদের দারুণ অভিজ্ঞতা হয়েছে। তবে সবচেয়ে আনন্দের বিষয় ছিল, আমাদের মাননীয় এমপি মহোদয় পুরো সময় আমাদের সঙ্গে ছিলেন, নানা প্রশ্নের উত্তর দিয়েছেন এবং গাইড করেছেন। তাঁর উদ্যোগে আয়োজিত এই শিক্ষা সফর আমাদের আজীবন মনে থাকবে।”
শিক্ষার্থীদের এমন অর্জন এবং সফরের সফলতা কামনা করে দে‌বিদ্বার ইসলামীয়া ফা‌যিল মাদ্রাসার অধ‌্যক্ষ মাওলানা আলাউ‌দ্দিন সরকার ও দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান বলেন, “এটি অত্যন্ত প্রশংসনীয় ও দূরদর্শী একটি উদ্যোগ। এই ভ্রমণ শিক্ষার্থীদের জন্য শুধু আনন্দময় ও শিক্ষণীয়ই নয়, বরং তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তরুণ শিক্ষার্থীদের মেধার বিকাশ, নেতৃত্বের গুণাবলি গঠন এবং দেশ গড়ার মানসিকতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ‌বে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

‎নিষিদ্ধ সংগঠনের মিছিলের অভিযোগে পল্লবীতে ১৭ জন আটক, মাইক্রোবাস-ব্যানার জব্দ

কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ

আপডেট টাইম : ০১:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬