ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরার মোহাম্মদপুরে কৃষকলীগ নেতা খুররম আটক পঞ্চগড়ে বসতবাড়িতে চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনিতে মৃত্যু আমতলী এলজিইডি অফিসে আগুন দিল দুর্বৃত্তরা বরগুনায় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত রাজধানীতে শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে বোমা সদৃশ দুটি বস্তু জয়পুরহাট বিজিবির মাসব্যাপী অভিযান, প্রায় ৯ কোটি টাকার মালামাল জব্দ: আটক ১৭ গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি সিরাজদিখানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের অভিযান সফল মিরপুর-১ এ আবারও ফুটপাত দখলের পাঁয়তারা! হকারদের কাছ থেকে টাকা ও এনআইডির ফটোকপি সংগ্রহের অভিযোগ, আলোচনায় আল আমীন মিরপুরে শিশুদের ব্যবহার করে মাদক বাণিজ্যের অভিযোগ আপন ভাই বোনের বিরুদ্ধে

শিক্ষা অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে কালিহাতীতে বিক্ষোভ ও মানববন্ধন

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস ছামাদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কালিহাতীর শিক্ষক সমাজ। গত ১১ সেপ্টেম্বর, দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে কালিহাতী উপজেলার সকল শিক্ষক একত্রিত হন এবং প্রতিবাদে সোচ্চার হন। উপজেলা শিক্ষা অফিসার কুলসুম রহমানের নেতৃত্বে শিক্ষকরা সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন। এছাড়াও সমাবেশে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তাদের সংহতি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফরহাদ আলী ও জনাব আব্দুল আউলাল খান। এছাড়া বক্তব্য দেন কালিহাতী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এস. এম. গোলাম মোস্তফা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মফিদুল ইসলাম, সহকারী শিক্ষক জনাব রফিকুল ইসলাম এবং হাটিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে কুলসুম।

শিক্ষক সমাজের দাবি, শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য এবং শিক্ষার্থীদের জন্য আরও ভালো পরিবেশ নিশ্চিত করতে মহাপরিচালকের অপসারণ অত্যন্ত জরুরি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরার মোহাম্মদপুরে কৃষকলীগ নেতা খুররম আটক

শিক্ষা অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে কালিহাতীতে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট টাইম : ০৯:৫৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪