ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে আজান নিয়ে আপত্তি, সচিব রিমির বিরুদ্ধে বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি- গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব শামীম আরা রিমি ও তার স্বামী এমদাদ হোসেনের বিরুদ্ধে মসজিদের মুয়াজ্জিনকে গালিগালাজ করার অভিযোগ তুলে বিক্ষোভ করেছে তৌহিদী জনতা। অভিযোগ উঠেছে, আজানের শব্দকে ‘উচ্চশব্দ’ বলে আপত্তি তোলেন তারা এবং এ নিয়ে মুয়াজ্জিনকে অপমান করেন। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা জানাজানি হলে গাজীপুর সিটি কর্পোরেশন কার্যালয় ঘেরাও করেন বিক্ষোভকারীরা। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। স্থানীয় মুসল্লি আব্দুর রহমান বলেন, আজান মুসলমানদের ইমানি বিষয়। এটি নিয়ে কথা বলার অধিকার কারো নেই। সচিব ও তার স্বামী যা করেছেন, তা ধর্মীয় অনুভূতিতে আঘাত। আরেক মুসল্লি রফিকুল ইসলাম বলেন, আমরা এ ঘটনার সঠিক বিচার চাই। যদি কোনো ব্যবস্থা না নেয়া হয়, তবে আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। এই অন্যায়ের বিচার না হলে পরিস্থিতি আরো গুরুতর হবে। বিক্ষোভ চলাকালে সিটি কর্পোরেশনের প্রধান ফটকের সামনে কয়েক ঘণ্টা অবস্থান করে তৌহিদী জনতা। এ সময় তারা স্লোগান দেন এবং অভিযুক্তদের পদত্যাগ ও শাস্তি দাবি করেন। গাজীপুর সিটি কর্পোরেশনের একটি সূত্র জানায়, অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত শুরু করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

গাজীপুরে আজান নিয়ে আপত্তি, সচিব রিমির বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট টাইম : ১২:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪