ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! মাদক ব্যবসায়ী ধরাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ আটক ৮ মাগুরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বক্কার সিদ্দিকীর পেটে উন্নয়ন প্রকল্পের ৫০ কোটি টাকা! ঝিনাইদহ পুলিশের অভিযানে চোর চক্রের তিন সদস্য দুইটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত বিসিক এর প্রধান কার্যালয়ে দুদকের টিম: সিংহভাগ অভিযোগ পিডি হাফিজুর রহমানের বিরুদ্ধে! রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ

কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

টাঙ্গাইল প্রতিনিধি-
টাঙ্গাইলের কালিহাতীতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা এবং আনন্দঘন পরিবেশে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি।

সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো হাজারো নেতাকর্মী নিয়ে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বক্তব্য রাখেন।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হয়। সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, কালিহাতী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মেহেদি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলেন।

দিনব্যাপী বিভিন্ন আয়োজনে ছিল পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, উপজেলা চত্বরে বিভিন্ন রকমের স্টল, আলোচনা সভা এবং দোয়া মাহফিল। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উৎসবমুখর এ আয়োজনে কালিহাতীর আকাশ-বাতাস ভরে ওঠে বিজয়ের আনন্দে। মুক্তিযুদ্ধের চেতনা, শহিদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার অর্জন উদযাপনে কালিহাতীবাসী মিলিত হয় এক আনন্দঘন মহামিলনে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক!

কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

আপডেট টাইম : ০৫:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪