গত ১৯ ও২১শে এপ্রিল দৈনিক সংবাদ বাংলাদেশ ফেসবুক পেইজে এবং দৈনিক সংবাদ বাংলাদেশ অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সুবিদখালী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা ড আব্দুর রহমান ।
প্রতিবাদ পত্রে বলেন, উপরোক্ত দুটি তারিখে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক এবং আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্য প্রকাশ করা হয়েছে বলে আমি দাবী করি। অভিযোগকারী মোঃ বেল্লাল উদ্দিন,পিতা মোহাম্মদ আলী অত্র সুবিদখালী মহিলা ডিগ্রী কলেজে বিগত ইং ০১/০৩/২০০৫ তারিখে ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিষয়ে প্রভাষক পদে যোগদান করেন। শুধুমাত্র যোগদানের তারিখে কলেজে উপস্থিত হয়ে অত্র কলেজের হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন এরপর কোনদিন আর কলেজে আসেননি বা কোন শ্রেণী কার্যক্রম পাঠদানে অংশগ্রহণ করেননি। মো : বেলাল উদ্দিন দীর্ঘদিন যাবত কলেজে অনুপস্থিত থাকায় কলেজ কর্তৃপক্ষ তাকে ০৫/০৮/২০০৮ ইং তারিখে ০৮/৪০৬/(৩) নং স্মারকে তার স্থায়ী ঠিকানায় কারণ দর্শানো নোটিশ প্রেরণ করেন। কিন্তু তিনি কোন জবাব প্রদান করেননি বা কোনভাবে যোগাযোগ রাখেননি।
অত:পর ০৮/০৮/২০০৯ইং তারিখে ০৯/৫০৮(০৩ ) নং স্মারকে ২য় কারণ দর্শানো নোটিশ এবং ১০/০৪/২০১১ ইং তারিখে ৩য় ও চূড়ান্ত নোটিশ প্রেরণ করেও মো: বেল্লাল উদ্দিন আত্মপক্ষ সমর্থন করিয়া কোন জবাব কলেজ কর্তৃপক্ষের নিকট দাখিল করেননি বা কোন প্রকার যোগাযোগ রক্ষা করেননি। অবশেষে কলেজ থেকে অনুসন্ধান করে জানা যায় যে, মো: বেল্লাল উদ্দিন দেশের অর্থ লগ্নী কারি সংস্থা “আশা ” এ বরিশাল এরিয়ায় গত ০৫/০৯/২০০৫ ইং তারিখ যোগদান করে নিয়মিত চাকরি করতেছেন। আশা কর্তৃপক্ষ আবেদন অনুযায়ী মো: বেলাল উদ্দিন কোন পদে কর্মরত আছেন এবং তার পরিচিতি নম্বর উল্লেখ করিয়া ২১/০৩//২০২০ইং তারিখে একখানা প্রত্যয়ন পত্র কলেজ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেন। উল্লেখিত প্রত্যয়ন পত্র অনুবলে কলেজ কর্তৃপক্ষ অভিযোগকারী মোঃ বেলাল উদ্দিন এর দীর্ঘদিন কলেজে অনুপস্থিতির বিষয়ে চাকুরীর বিধি-বিধান ও শর্তাবলী লংঘন করে অন্যত্র চাকুরী ও পেশাগত অসদাচরণের অভিযোগে অভিযুক্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কলেজ গভর্নিং বডির ১৩/০৫/২০১১ ইং তারিখের ০৮ নং সভায় তাকে চাকরীচ্যুত করে প্রভাষক ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি পদটি শূন্য ঘোষণা করা হয়।
অতপর মোঃ বেলাল উদ্দিন ২০২০ ইং সালে উপজেলা নির্বাহী অফিসার মির্জাগঞ্জ বরাবর একটি অভিযোগ দাখিল করেন। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক অভিযোগের বিষয়ে তার অফিসে অভিযোগকারীর উপস্থিতিতে এবং সরে জমিনে কলেজে এসে শিক্ষক ও কর্মচারীদেরকে নিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত কার্য সম্পন্ন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের স্মারক নং ৯৬ তারিখ :১২/১১/২০২০ মোতাবেক তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেন এবং মন্তব্য কলামে অভিযোগের বিষয়ে কোন গ্রহণযোগ্যতা নেই বলে মতামত প্রদান করেন। কলেজ কর্তৃপক্ষ মো: বেলাল উদ্দিন এর চাকরিচুতির বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্মারক নং আইএনএস ০২-৬/০০০২৮/২০১৬/১৫২৫/৪৯১০০, তারিখ ২৩/১২/২০২০ মোতাবেক মো: বেল্লাল উদ্দিন (প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) এর চাকুরীচ্যুতির বিষয়টি সঠিক বলে অনুমোদন করেন।
অতঃপর মোঃ বেলাল উদ্দিন বাদী হয়ে মাননীয় সহকারী জজ আদালত, মির্জাগঞ্জ সিভিল কোট তৎকালীন একই বিষয়ে প্রভাষক মোসা : তানজিলা আক্তার গংদের বিবাদী করে একটি দেওয়ানি মোকদ্দমা নং ১০০/২০২০ রুজু করেন। অত্র মামলাটি চলমান এবং আগামী ইং ৩০/০৪/২০২৬ তারিখ সাক্ষীর জন্য দিন ধার্য আছে।
অতঃপর মো বেল্লাল উদ্দিন বিগত ইং ০২/০৩/২০২৬ তারিখে মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে আমার (অধ্যক্ষ) বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি চাকুরী নেওয়ার জন্য ৮,০০০,০০,০০ (আট লক্ষ) টাকা এবং পরবর্তীতে বেতন-ভাতা করানোর জন্য ৫,০০০,০০,০০ (পাঁচ লক্ষ) টাকাসহ সর্বমোট ১৩,০০০,০০ (তের লক্ষ) টাকা প্রদান করেছেন মর্মে উল্লেখ করেছেন। উল্লেখিত টাকার বিষয়ে ইতোপূর্বে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট কিংবা অন্য কোন কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেননি। প্রতিষ্ঠানের যে কোন নিয়োগের বিষয়ে কলেজের গভর্নিং বডি ক্ষমতা সংরক্ষণ করেন এবং চাকুরীচ্যুতির সহ অনন্য বিষয়ও একই কমিটি কার্য সম্পন্ন করে থাকেন । আমি অধ্যক্ষ পদাধিকার বলে ওই কমিটির সদস্য সচিব। নিয়োগ দেওয়া এবং কমিটির চাকুরীচ্যুতির বিষয়ে আমি কোন নগদ অর্থ গ্রহণ করি নাই বা অভিযোগকারীর নিকটে ও অর্থ প্রদানের বিষয়ে কোনো প্রমাণ নাই। চাকুরীচ্যুত হওয়ার কারণে অভিযোগকারী মোঃ বেলাল উদ্দিন অর্থ প্রদানের বিষয়ে অযাচিত ভাবে মির্জাগঞ্জ থানায় একটি মিথ্যা অভিযোগ দাখিল করেছেন। অভিযোগকারী কর্তৃক মির্জাগঞ্জ থানায় দাখিলকৃত আমার বিষয়ে অভিযোগসহ গত ১৯/০৪/২০২৬ ইং তারিখে প্রকাশিত দৈনিক সংবাদ বাংলাদেশ ফেসবুক পেইজে এবং ২১ তারিখে দৈনিক সংবাদ বাংলাদেশ অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ করিলাম।
খবর বাংলাদেশ ডেস্ক : 

























