ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পঞ্চগড়ে সংরক্ষণব্যবস্থা থাকতেও ২৬ বছরের শিক্ষার্থীদের সনদ-নথি প্রধান শিক্ষকের বাসায়! জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দারুল মাজিদ মাহমুদিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থীর সাফল্য বান্দরবানে বন্যাদুর্গতদের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন-গ্রাউসের প্রকল্প অবহিতকরণ সভা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার বির্তরকিত কন্টেন্ট ক্রিয়েটর রোমান হাওলাদার গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন পাঁচবিবিতে অটোচালককে গলা কেটে হত্যা, অটো উধাও কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, মালয়েশিয়া ও শ্রীলংকাকে হারিয়ে রানার-আপ গাকৃবির ‘কার্বোডিট’ বরগুনার আমতলীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বান্দরবানে বন্যাদুর্গতদের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন-গ্রাউসের প্রকল্প অবহিতকরণ সভা

মো: সুমন, বান্দরবান |
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি চাহিদা পূরণ ও দুর্যোগকালীন দুর্ভোগ লাঘবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও গ্রাউসের বাস্তবায়নে জরুরি ত্রাণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বান্দরবান সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন সরকারের অর্থায়নে ‘বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জনগণের জন্য জরুরি ত্রাণ’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং মারমা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বান্দরবান এরিয়ার সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাউসের উপনির্বাহী পরিচালক চিন্ময় মুরুং, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার এবং বান্দরবান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল আরিফিন।

এ ছাড়া ২ নম্বর কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা, টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাং ইয়াং ম্রো, জামছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিম্প্রু মারমা, রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি, বান্দরবান পৌরসভার প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম, বাস্তবায়ন পরিকল্পনা এবং সম্ভাব্য উপকারভোগীদের সহায়তা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি চাহিদা চিহ্নিত করে তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

প্রকল্পের আওতায় নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বন্যাদুর্গত পরিবারগুলোর সংকট মোকাবিলা, জীবনযাত্রার ক্ষতি কাটিয়ে ওঠা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে সংরক্ষণব্যবস্থা থাকতেও ২৬ বছরের শিক্ষার্থীদের সনদ-নথি প্রধান শিক্ষকের বাসায়!

বান্দরবানে বন্যাদুর্গতদের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন-গ্রাউসের প্রকল্প অবহিতকরণ সভা

আপডেট টাইম : ১২:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬