ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ মন্ত্রীর সংস্কার রুঁখতে আওয়ামী-জামায়াত সিন্ডিকেটের বহুমুখি চক্রান্ত! গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর বদলি ও পদায়নে ১২০ কোটি টাকা বাণিজ্যে পঞ্চগড়ে সংরক্ষণব্যবস্থা থাকতেও ২৬ বছরের শিক্ষার্থীদের সনদ-নথি প্রধান শিক্ষকের বাসায়! জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দারুল মাজিদ মাহমুদিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থীর সাফল্য বান্দরবানে বন্যাদুর্গতদের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন-গ্রাউসের প্রকল্প অবহিতকরণ সভা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার বির্তরকিত কন্টেন্ট ক্রিয়েটর রোমান হাওলাদার গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন পাঁচবিবিতে অটোচালককে গলা কেটে হত্যা, অটো উধাও

গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন

মো: রাসেল মিয়া|
গাজীপুরের টঙ্গীতে চেরাগ আলীতে অবস্থিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২ কারখানার একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বেক্সিমকো রোডে অবস্থিত কারখানার ভবনে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কারখানার ভেতরের একটি ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

প্রাথমিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে উত্তরা, গাজীপুরসহ বিভিন্ন স্টেশনের আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না তাৎক্ষণিকভাবে এই বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন

আপডেট টাইম : ১২:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬