ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পঞ্চগড়ে সংরক্ষণব্যবস্থা থাকতেও ২৬ বছরের শিক্ষার্থীদের সনদ-নথি প্রধান শিক্ষকের বাসায়! জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দারুল মাজিদ মাহমুদিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থীর সাফল্য বান্দরবানে বন্যাদুর্গতদের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন-গ্রাউসের প্রকল্প অবহিতকরণ সভা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার বির্তরকিত কন্টেন্ট ক্রিয়েটর রোমান হাওলাদার গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন পাঁচবিবিতে অটোচালককে গলা কেটে হত্যা, অটো উধাও কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, মালয়েশিয়া ও শ্রীলংকাকে হারিয়ে রানার-আপ গাকৃবির ‘কার্বোডিট’ বরগুনার আমতলীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পাঁচবিবিতে অটোচালককে গলা কেটে হত্যা, অটো উধাও

হানিফ সরদার, জয়পুরহাট |
জয়পুরহাটের পাঁচবিবিতে সাখাওয়াত হোসেন (২৬) নামে এক অটোচালককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশের চা দোকানের পিছন থেকে বুধবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত ব্যাটারিচালিত অটোর কোনো সন্ধান পাওয়া যায়নি। অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত সাখাওয়াত হোসেন উপজেলার উচাই সূর্যপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু জানান মঙ্গলবার (১৩ অক্টোবর) ভাড়ার উদ্দেশ্যে নিজের অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন সাখাওয়াত। এরপর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরদিন বুধবার(১৪ অক্টোবর) সকালে পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশে তাঁর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অটোভ্যান উদ্ধারে অভিযান চলছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও অটোভ্যান উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে সংরক্ষণব্যবস্থা থাকতেও ২৬ বছরের শিক্ষার্থীদের সনদ-নথি প্রধান শিক্ষকের বাসায়!

পাঁচবিবিতে অটোচালককে গলা কেটে হত্যা, অটো উধাও

আপডেট টাইম : ১২:৪০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬