ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নওগাঁর রাণীনগরে শিশু ধর্ষণচেষ্টার আসামির শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ মন্ত্রীর সংস্কার রুঁখতে আওয়ামী-জামায়াত সিন্ডিকেটের বহুমুখি চক্রান্ত! গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর বদলি ও পদায়নে ১২০ কোটি টাকা বাণিজ্যে পঞ্চগড়ে সংরক্ষণব্যবস্থা থাকতেও ২৬ বছরের শিক্ষার্থীদের সনদ-নথি প্রধান শিক্ষকের বাসায়! জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দারুল মাজিদ মাহমুদিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থীর সাফল্য বান্দরবানে বন্যাদুর্গতদের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন-গ্রাউসের প্রকল্প অবহিতকরণ সভা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার বির্তরকিত কন্টেন্ট ক্রিয়েটর রোমান হাওলাদার গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন

নওগাঁর রাণীনগরে শিশু ধর্ষণচেষ্টার আসামির শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিবেদক |
নওগাঁর রাণীনগরে ৯ বছরের তৃতীয় শ্রেনির শিক্ষার্থী শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি এবং দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা এবং পারইল সরকারি প্রাথমিক বিদালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার পারইল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পারইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুষার আহম্মদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার বুলেট, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান, স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও প্রশান্ত কুমারসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন,
গত ৭ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ৯ বছর বয়সী এক শিক্ষার্থী বিদ্যালয়ের সামনে মোজাম্মেল হক মোজা ওরফে মুঞ্জুরের (৭৫) দোকানে খাবার কিনতে যায়। এ সময় শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয় এবং তাকে জেল-হাজতে পাঠানো হয়।

বক্তারা আরও বলেন, এ ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তির দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করে। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে শিশুটির পরিবারের সদস্যদেরসহ স্থানীয় অনেকের নামে একটি মিথ্যা মামলা করা হয়। যারা এ ধরনের ঘটনার সাথে জড়িত নয় বলে মানববন্ধনে বক্তারা দাবি করেন।

মানববন্ধনে বক্তারা জানান, গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে মোজাম্মেল হকের ছেলে ইউনুস আলী শিশুটির বাবাসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে আদালতে মামলা করেন। দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা ওই মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে, তা প্রত্যাহারের আহ্বান জানান তাঁরা।
একই সঙ্গে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া আসামি মোজাম্মেল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এদিকে, দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলার বাদী ইউনুস আলী অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর বাবার বিরুদ্ধে আনিত ধর্ষণচেষ্টার অভিযোগ একটি ষড়যন্ত্রমূলক। তাঁর বাবাকে পুলিশ নিয়ে যাওয়ার পর তাঁদের দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সত্যতা প্রমাণিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, আদালতে দায়ের করা মামলার নথি এখনো থানায় পৌঁছায়নি। নথি পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নওগাঁর রাণীনগরে শিশু ধর্ষণচেষ্টার আসামির শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নওগাঁর রাণীনগরে শিশু ধর্ষণচেষ্টার আসামির শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৫:২৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬