ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

মাগুরায় সাবেক এমপি বীরেন শিকদারসহ আওয়ামী লীগের ১৭২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

মাগুরা প্রতিনিধি :
মাগুরার মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পিটিয়ে ও গুলি করে কলেজছাত্র সুমন শেখ (১৮) নিহতের ঘটনায় ১৭২ জনের নামে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নিহতের বাবা কান্নুর রহমান বাদী হয়ে মহম্মদপুর থানায় মামলাটি করেন। মামলায় মাগুরা-২ আসনের সাবেক এমপি বীরেন শিকদার, তাঁর ভাই বিমল শিকদার, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, রাজাপুর উইনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বিশ্বাস ও তার বড় ছেলে আরাফাত বিশ্বাস বর্তমান চেয়ারম্যান সাকিরুল ইসলাম সাকিল, নহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী মিয়া ও বর্তমান চেয়ারম্যান তৈয়বুর রহমান তুরাব, বিনোদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শিকদার মিজানুর, পলাশবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম বর্তমান চেয়ারম্যান সৈয়দ সেকেন্দারসহ আওয়ামী লীগের ১৭২ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০০ থেকে ৬০০ জনকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা জানান মামলার ২২ নম্বর আসামী কলমধারী গ্রামের মৃত আরশাদ মোল্লার ছেলে সন্ত্রাসী ও কুখ্যাত মাদক ব্যবসায়ী নায়েব আলী শর্টগান দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর গুলি করতে দেখা গেছে। এজাহারে সাবেক এমপি বীরেন শিকদারকে হত্যার হুকুম ও মদদদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। নিহত সুমন শেখ মহম্মদপুর বিএম টেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাগুরায় সাবেক এমপি বীরেন শিকদারসহ আওয়ামী লীগের ১৭২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট টাইম : ০৭:৪৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪