ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

কালিহাতীতে দেশীয় হাঁস-মুরগী ও কবুতর পালন করে স্বাবলম্বী শফিকুল

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের পূর্বাসিন্দা কুরাটা গ্রামের শফিকুল ইসলাম, যিনি শফি নামে পরিচিত। দেশীয় হাঁস-মুরগী ও কবুতর পালনের মাধ্যমে নিজের অর্থনৈতিক অবস্থাকে পরিবর্তন করেছেন। এখন তিনি এলাকার মানুষের কাছে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত।

শফিকুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানেই আছে ১৫০টি দেশীয় হাঁস, ৪০০টি মোরগ-মুরগী, ২০০টি কবুতর এবং ৭টি গরু। এগুলোকে নিয়মিত পরিচর্যা ও খাদ্য প্রদান করে তিনি গড়ে তুলেছেন এক উদাহরণমূলক খামার। তার এই প্রচেষ্টার ফলেই এখন তিনি পরিবারের জন্য স্থিতিশীল আয়ের উৎস তৈরি করতে সক্ষম হয়েছেন।

শফিকুল ইসলাম বলেন, “আমি একেবারে নিজ উদ্যোগে এই কাজ শুরু করেছিলাম। অল্প কিছু হাঁস-মুরগী ও কবুতর দিয়ে শুরু করেছিলাম। এখন প্রতিদিন ১০০টি হাঁসের ডিম ও ১০০টি মুরগীর ডিম সংগ্রহ করতে পারি। এই ডিমগুলো ৭০ টাকা হালি দরে বিক্রি করি, যা আমার জন্য একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস।”

সরকারের সহযোগিতা পেলে তার এই উদ্যোগকে আরও বড় আকারে সম্প্রসারিত করতে চান শফিকুল ইসলাম। তিনি বলেন, “যদি সরকারি সহায়তা পেতাম, তাহলে এই খামারটি আরও বড় করে গড়ে তুলতে পারতাম। পাশাপাশি যারা এই কাজ করতে আগ্রহী, তাদেরও প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে পারতাম।”

শফিকুল ইসলামের এই সাফল্য স্থানীয় মানুষের কাছেও একটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা!

কালিহাতীতে দেশীয় হাঁস-মুরগী ও কবুতর পালন করে স্বাবলম্বী শফিকুল

আপডেট টাইম : ০২:০৯:১০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪