ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

নওগাঁয় প্রিপেইড মিটার বন্ধের দাবিতে নেসকো অফিস ঘেরাও

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিবেদক-
নওগাঁয় বিদ্যুৎ গ্রাহকদের হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটি। বুধবার দুপুরে শহরের কাঠালতলী এলাকায় নেসকো কার্যালয় ঘেরাও করা হলে কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ রেখে নিরাপত্তা নিশ্চিত করে।

এর আগে তাজের মোড়ে শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বিদ্যুৎ গ্রাহকরা। তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটারের মাধ্যমে অতিরিক্ত বিল আদায়সহ গ্রাহকদের নানা হয়রানির শিকার হতে হচ্ছে। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে নেসকো কার্যালয়ে গিয়ে সেখানে বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীরা জানান, প্রিপেইড মিটার স্থাপনের পরিবর্তে বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা উচিত। তারা দাবি করেন, পুরনো মিটারের ত্রুটি সংশোধন করলেই সমস্যার সমাধান সম্ভব, নতুন করে বিতর্কিত প্রিপেইড মিটার বসানোর প্রয়োজন নেই।

বিক্ষোভ চলাকালে নওগাঁ-বগুড়া সড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়। পরে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির পক্ষ থেকে নেসকোর নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তারা বলেন, বিদ্যুৎ খাতে লুটপাট ও অনিয়মের বিচার না করে নতুন করে গ্রাহকদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এটি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

এ বিষয়ে নেসকোর প্রকৌশলী ফরিদুল হাসান জানান, গ্রাহকদের অভিযোগ বিবেচনায় নিয়ে আপাতত প্রিপেইড মিটার স্থাপন প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। বিষয়টি নিয়ে গণশুনানি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রিপেইড মিটার স্থাপন নিয়ে ভোগান্তি কমাতে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। তারা মনে করেন, নেসকোর উচিত গ্রাহকদের মতামত নিয়েই সিদ্ধান্ত নেওয়া।

বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক হলেও গ্রাহকদের অসন্তোষ রয়ে গেছে। তারা দ্রুত সমস্যার সমাধান না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

নওগাঁয় প্রিপেইড মিটার বন্ধের দাবিতে নেসকো অফিস ঘেরাও

আপডেট টাইম : ০২:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫