ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

রোহিঙ্গা সংকট সমাধানে বড় প্রতিবন্ধকতা আরাকান আর্মি- পররাষ্ট্র উপদেষ্টা

আব্দুল্লাহ আল শাফী-
পররাষ্ট্র উপদেষ্টা মো.তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আরাকান আর্মি। তাদের সাথে সরকার না পারছে আলোচনা করতে, না পারছে এড়িয়ে যেতে, তাই রোহিঙ্গাদের প্রত্যাবসনে প্রতিবেশী রাষ্ট্রসমূহকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছি আমরা।

এসময় মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-প্ররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করে বলেন, দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তার করা হবে।

শুক্রবার (১৮ এপ্রিল) ফরেন সার্ভিস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, শুল্ক সমস্যার সমাধানে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে এবং বাংলাদেশ যেসব পদক্ষেপ নিচ্ছে, তা তাদেরকে জানানো হয়েছে, তাছাড়া এ সমস্যা সমাধানের বিষয়েও তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

মো. তৌহিদ হোসেন জানান, মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে বাংলাদেশের ওপর মিথ‍্যা অভিযোগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে ইতোমধ্যেই।

পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সঙ্গে কী আলাপ হয়েছে, জানতে চাইলে মো. তৌহিদ হোসেন জানান, এ বিষয়ে কোনো আলাপ তিনি করবেন না। কারণ এফওসি সম্পর্কে সচিব কথা বলেছেন। তারও অবস্থান একই।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে শুধু সৌজন্য সাক্ষাৎ হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিদেশে যাওয়া কর্মীদের ৮০ ভাগ সমস্যা ঢাকা থেকে তৈরি। বাকি ২০ ভাগ বিদেশে গিয়ে সৃষ্টি হয়। আশা করি আমরা দ্রুত সময়ে এর সমাধান খুঁজে বের করবো।

উপদেষ্টা আরও বলেন, ৫ আগস্টের পর মন্ত্রণালয়ের কাজ পরিবেশ আমূল পরিবর্তন হয়েছে। তবে লোকবলের সীমাবদ্ধতার কারণে বিদেশে বাংলাদেশ মিশনগুলো প্রত্যাশিত সেবা দিতে পারছে না।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রোহিঙ্গা সংকট সমাধানে বড় প্রতিবন্ধকতা আরাকান আর্মি- পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০৭:১৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫