ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

দিয়ামনি ই-কমিউনিকেশন এর নতুন অফিস উদ্বোধন

রাজধানীর বেইলি রোডে জমকালো আয়োজনে উদ্বোধন করা হলো সামাজিক সংগঠন ‘দিয়ামনি ই-কমিউনিকেশন’ এর কেন্দ্রীয় অফিস। শুক্রবার (২৭ মে) বিকালে অনুষ্ঠিত এ উদ্বোধনী আয়োজনে সংগঠনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ফিতা কেটে অফিস উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক, উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোকসজ্জায় সজ্জিত নতুন অফিস উদ্বোধনের পর কেক কাটার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংগঠনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব।

তিনি বলেন,দিয়ামনি ই-কমিউনিকেশন প্রতিষ্ঠার পেছনে রয়েছে আমার কন্যা মরহুমা দিয়ার স্মৃতি। আমি চাই, এ সংগঠনের প্রতিটি ভালো কাজের মাধ্যমে যেন আমার কন্যাকে অনুভব করতে পারি। আমরা এ সংগঠনের মাধ্যমে সমাজের উন্নয়ন, মানবকল্যাণ ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড চালিয়ে যাবো।

তিনি আরও বলেন,আমাদের লক্ষ্য সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি, উন্নয়ন ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এজন্য প্রয়োজন আপনাদের দিকনির্দেশনা, পরামর্শ ও সার্বিক সহযোগিতা। আমি প্রত্যাশা করি, সবাই আমাদের কল্যাণমূলক কাজে পাশে থাকবেন।অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন শাহিনুর ইসলাম (সাবা),শ্যামা খন্দকার, দেওয়ান ইফফাত আরা শশি,ফারহানা আদর,জোবেদা ইসলাম রুমা, ইতি আয়সা,নুপুর আলম, জান্নাতুন নূর, সিরাজুল ইসলাম,হিরা সরকার প্রমুখ।

উল্লেখ্য,দিয়ামনি ই-কমিউনিকেশন একটি উদ্যমী সামাজিক সংগঠন, যা সমাজসেবা, মানবিক সহায়তা, সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ত করে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

দিয়ামনি ই-কমিউনিকেশন এর নতুন অফিস উদ্বোধন

আপডেট টাইম : ০৫:৪১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫