ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

মাগুরায় আওয়ালীগ নেতা থেকে বিএনপির সভাপতি

ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা। পট পরিবর্তনের পর তিনি এখন বিএনপি নেতা। ভাগিয়ে নিয়েছেন মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতির পদও। এ ঘটনাকে ঘিরে বিরোধ ও চাপা ক্ষোভের সৃষ্টি হচ্ছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে। বিষয়টি জেনেও প্রভাবশালী নেতাদের কারণে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
ঘটনাটি মাগুরা পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের। আওয়ামী লীগ থেকে বিএনপি বনে যাওয়া ওই ব্যক্তির নাম মোঃ আরব আলী। তিনি মাগুরা পৌরসভা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষায়ক সম্পাদক পদে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহসান হাবিব কিশোর যুগ্ম আহবায়ক, আলমগীর হোসেন যুগ্ম আহবায়ক, বিএনপি নেতা বাবুলসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
নির্বাচন শেষে মোঃ আরব আলীকে সভাপতি হিসেবে ঘোষণা করেন। ওই সময় উপস্থিত নেতাকর্মীদের অনেকেই হতবাক হয়ে পড়েন। কেউ কেউ ফিসফিস করে ক্ষোভ প্রকাশও করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির একাধিক নেতা বলেন, ‘আমরা যারা মাঠে থেকে হামলা-মামলা সহ্য করে দলের পাশে থেকেছি, আমাদের মূল্যায়ন না করে এক সময়কার আওয়ামী লীগ নেতাকে বিএনপির দায়িত্ব দেওয়া হলো। এটা আমাদের জন্য লজ্জার। ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে অবিচার। যাদের কারণে আমরা অতীতে নিপীড়নের শিকার হয়েছি, তারাই আজ আমাদের সংগঠনের নেতৃত্বে চলে আসছেন। এতে শুধু আত্মসম্মানই ক্ষুন্ন হচ্ছে না, সাধারণ মানুষের কাছেও দলের ভাবমূর্তি নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে।’

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা!

মাগুরায় আওয়ালীগ নেতা থেকে বিএনপির সভাপতি

আপডেট টাইম : ০৮:২২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫