ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতের আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ বান্দরবানের সুয়ালক চেক স্টেশনে টিপি পরীক্ষার নামে অর্থ আদায়ের অভিযোগ গাজীপুরের ভাওয়াল রাজদিঘীসহ সব খাস পুকুর উদ্ধারের দাবি শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জামিনের পর জেল গেটেই আবার গ্রেফতার সাংবাদিক মোবারক বিশ্বাস

তিন মামলায় জামিনের পর জেল গেটেই আবার গ্রেফতার করা হলো এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে। ডিবির ওসি’র নেতৃত্বে একদল ডিবি পুলিশ মঙলবার সকাল ১১টায় পাবনা জেলগেট থেকে তাকে গ্রেফতার করে । এ সময় সাংবাদিকরা ডিবির ওসি’র কাছে তাকে গ্রেফতারর কারন জানতে ওসি বলেন, চাটমোহর থানার ওসি সাংবাদিক মোবারককে গ্রেফতারের জন্য রিকুইজিশন লেটার পাঠিয়েছেন। চাটমোহর থানার ওসিকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে চাটমহোর থানার অসি মোবারক বিশ্বাসের নামে কোন মামলা নেই বলে জানান। অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান বলেছেন আমার কিছু করার নাই, এসপি সাহেবকে বলেন। এসপি মোরতোজা আলী খান অফিসে নেই। তিনি ঢাকায় গেছেন। ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। প্রায় ৬মাস যাবত মোবারক বিশ্বাস জেল খানায় আবদ্ধ রয়েছেন। এ অবস্থায় তার বিরুদ্ধে চাটমোহর থানায় তার মামলা দেখানো হচ্ছে। ইতিপূর্বে মোবারক বিশ্বাসের বিরুদ্ধে একই ভাবে তিনটি মামলা দেয়া হয়েছে। সবকটি মামলা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।সবগুলো মামলায় তাকে জামিন দেয়া হয়েছে। জেল থেকে বের হওয়ার পরপরই আবার জেল গেট থেকে মঙলবার সকাল ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে। মোবারক বিশ্বাসের দোষ সে সত্য প্রকাশে কারো সাথে আপোষ করেনা। সত্য সংবাদ প্রকাশ করার কারণে তার এই পরিণতি। কোন মামলায় তাকে গ্রেফতার করা হচ্ছে গ্রেফতার কালে পুলিশ সেটা বলতে পারে নি। গ্রেফতারের পর দুপুর ২টার দিকে ডিবি পুলিশ জানায় চলতি বছর ৩ জানুয়ারি চাটমোহর থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় মোবারক বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। যার নং ৩।

মোবারক বিশ্বাসকে কোন অদৃশ্য শক্তির ইশারায় হয়রানি করা হচ্ছে পুলিশ সেটা বলছে না । পুলিশ শুধু বলছে আমাদের কিছুই করার নাই। আমরা হুকুমের দাশ।
তাহলে কি চক্রান্ত, যড়যন্ত্র ও মিথ্যার কাছে সত্য হেরে যাবে? এটাই আজ প্রশ্ন পাবনা সাংবাদিক মহলের।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জামিনের পর জেল গেটেই আবার গ্রেফতার সাংবাদিক মোবারক বিশ্বাস

আপডেট টাইম : ১২:২৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫