ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

মাগুরা-২ আসনে পরিবর্তনের হাওয়া

দলীয় প্রতীক না পেলেও তৃণমূলের নেতাকর্মীদের দাবির মুখে মাগুরা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শালিখা উপজেলা বিএনপির (একাংশের) উদ্যোগে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার মনোনয়নের দাবিতে আয়োজিত জনসভায় তিনি এ ঘোষণা দেন।
কাজী কামাল বলেন, আমার প্রথম লক্ষ্য দলীয় মনোনয়ন পাওয়া। তবে সেটি না মিললে তৃণমূল নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব। এ সময় তিনি শালিখা ও মহম্মদপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপি একটি তৃণমূলনির্ভর রাজনৈতিক দল। আর এ দলের প্রাণশক্তি সাধারণ মানুষ। যারা বছরের পর বছর প্রতিকূলতার মধ্যেও দলকে ধরে রেখেছেন সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামতই হবে প্রধান বিবেচ্য।
বিগত আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করে কাজী কামাল বলেন, অনেকে মারা গেছেন, কারও চাকরি গেছে, কারও জমিজমা হাতছাড়া হয়েছে। আমার নিজের ব্যবসাও হারিয়েছি, সাত বছর জেল খেটেছি। মাগুরা-২ আসনে যাকে মনোনয়ন দিয়েছে সেই প্রার্থীর সাথে শালিখা, মহম্মদপুর উপজেলার কোনো নেতাকর্মী নেই।
তিনি আরও বলেন, শালিখা ও মহম্মদপুরের সাবেক দুই উপজেলা চেয়ারম্যান, ১৯ ইউনিয়নের মধ্যে ১৮ জন সাবেক ইউপি চেয়ারম্যান এবং সাম্প্রতিক ভোটে নির্বাচিত বিএনপির ৫১৩ জন নেতার মধ্যে ৫০১ জন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লিখিতভাবে নিতাই রায়ের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন।
শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিলটনের সভাপতিত্বে ও বিএনপি নেতা শহিদুজ্জামান শহীদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বিএনপির সাবেক সভাপতি গোলাম আযম সাবু, সাধারণ সম্পাদক আকতার হোসেন ও দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে বিএনপির পক্ষ থেকে এড. নিতাই রায় চৌধুরীকে কেন্দ্র থেকে ধানের শীষে মনোনয়ন দেয়া হয়। মনোনয়ন দেয়ার পর থেকেই বিএনপি’র কাজী সালিমুল হক কামাল সমর্থিত লোকজন চরম ক্ষুব্ধ হন।
১৮ নভেম্বর শালিখায় কাজী সালিমুল হক কামালের পক্ষে তৃণমুল নেতাদের লক্ষাধিক মানুষের জনসভা দেখে বিএনপির কেন্দ্রীয় নেতারা পরিবর্তনের হিসাব নিকাশ করতে বসছে এবং ২২ নভেম্বর পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মাগুরা-২ আসনে পরিবর্তনের হাওয়া

আপডেট টাইম : ০১:৪৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫