ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১ রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের তড়িৎ অভিযানে ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন বৃদ্ধা মায়ের আকুতি: আমার সব সন্তানেরই অধিকার আছে, মেজ ছেলে কিছুই দিচ্ছে না রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ মাস বয়সী দুই যজম কন্যা শিশুকে হত্যার অভিযোগ

নাদিম হায়দার,মুন্সীগঞ্জ-

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিবন্দি গ্রামে রাতে পানিতে ডুবিয়ে ৭ মাস বয়সী দুই যজম কন্যা শিশুকে হত্যার অভিযোগ উঠেছে ।
এই ঘটনায় মালেশিয়া ফেরৎ দিনমজুর সোহাগ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।
শিশু দুটির মা শান্তা বেগম অভিযোগ করেন তার স্বামী ঘর থেকে যমজ দুই শিশুকে নিয়ে ঘরের পাশের ডোবার ফেলে দেন, অপরদিকে শিশুদের পিতার অভিযোগ তার স্ত্রী পানিতে ফেলে দিয়ে হত্যা করেছে। এই দম্পত্তির এই দুটিই সন্তান ছিল।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমূল হুদা খান জানান, হৈচৈ শুনে দ্রুত শিশু দুটিকে পানি থেকে তুলে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। শিশুদের মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
শিশুদের চাচা সাকিব শেখ বলেন, রাত ৮টার দিকে হঠাৎ সোহাগের ঘর থেকে চিল্লাচিল্লির শব্দ শুনে এগিয়ে এলে শিশুদের মা শান্তা জানায় তার স্বামী বাচ্চাদের পুকুরে ফেলে দিয়েছে। কিন্তু সেসময় সোহাগ শেখকে আমি ঘরে দেখতে পাইনি।
পরে আমি দৌড়ে পুকুরে গিয়ে দেখি উপুড় অবস্থায় শিশু দুইটি পড়ে আছে। তাৎক্ষণিক তাদের উঠিয়ে হাসপাতালে নেই।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা.সিনথিয়া নূর বলেন, দুই শিশুরই পেটভর্তি পানি ছিলো। পানি থেকে তোলার আগেই হয়তো তাদের মৃত্যু হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্থানীয়ভাবে পানিতে চুবিয়ে হত্যারও অভিযোগ উঠেছে। তবে
মৃত্যুর সঠিক রহস্য উদঘাটনে পুলিশ তদন্তে চলছে । পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১

মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ মাস বয়সী দুই যজম কন্যা শিশুকে হত্যার অভিযোগ

আপডেট টাইম : ০৯:৪১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫