ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে মুদি দোকানের আড়ালে চলছিল অবৈধ যৌন উত্তেজক সিরাপের ব্যবসা; পুলিশের অভিযানে উদ্ধার ৮১ বোতল, আটক ১ গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল এর নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ২০২৬ অনুষ্ঠিত ঝালকাঠিতে ২৪ লাখ টাকার কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধসে পড়ল সংযোগ সড়ক পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধ: বিএনপির প্রভাব খাটিয়ে হয়রানির অভিযোগ জয়পুরহাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আবু বকর, সম্পাদক শামীম কাদির সিরাজদিখানে কৃষিজমি ও জলাশয় রক্ষায় অবৈধ ভরাট কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান

এলডিপিকে বয়কট করলো বিএনপি

বিশেষ প্রতিনিধি
বিএনপির সঙ্গে সমঝোতা না হওয়ায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এককভাবে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজার এলডিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এলডিপির সভাপতি অলি আহমদ বলেন, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি, এলডিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করবে। দলের যেসব প্রার্থী নির্বাচন করতে ইচ্ছুক, তারা প্রস্তুতি গ্রহণ করবেন। এলডিপি এককভাবে মাঠে থেকে নির্বাচন করবে।

তিনি বলেন, বিএনপি নেতাদের কাছে আমি শর্টলিস্ট দিয়েছিলাম। আমরা ১২-১৪টি আসন দিতে হবে বলছি না, অন্তত ৮-৯টি আসন দিলে আমাদের দলটা টিকে যেত। কিন্তু মাত্র একটা আসন দিয়েছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যখন বিএনপির বিপদের দিন ছিল, তখন সবাই আমার বাসায় দৌড়ে আসত। সবাই টেলিফোনে করত। কিন্তু এখন কোনো বিএনপি নেতার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়নি। সামনাসামনি হয়তো অনেকের সঙ্গে কথা হয়েছে। তাদের কাছে আমি শর্টলিস্ট দিলাম, তারা অন্তত একটা টেলিফোন করে বলতে পারত যে, আপনাদের প্রতিনিধি পাঠান আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব।

অলি আহমদ বলেন, বিএনপি এমন অবমূল্যায়ন করবে কল্পনাও করিনি। এমন পরিস্থিতিতে গতকাল (২৩ ডিসেম্বর) আমাদের প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে চার ঘণ্টার আলোচনা হয়েছে। আলোচনা শেষে দলের মহাসচিব রেদোয়ান আহমেদ প্রস্তাব রাখেন এলডিপি এককভাবে নির্বাচন করবে। কোনো জোটের সঙ্গে থাকবে না। তখন সবাই একমত হয়ে দস্তখত করেছেন। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলের যেসব প্রার্থী নির্বাচন করতে ইচ্ছুক, তারা প্রস্তুতি গ্রহণ করবেন। এলডিপি এককভাবে মাঠে থেকে নির্বাচন করবে।

এদিকে, এলডিপি থেকে দলটির মহাসচিব রেদোয়ান আহমেদ পদত্যাগ করে আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

পরে দলটির মহাসচিবের পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, ‘পদত্যাগপত্র আমার কাছে আসে নাই। সুতরাং আমি এটা বলতে পারব না।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা

এলডিপিকে বয়কট করলো বিএনপি

আপডেট টাইম : ০২:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫