ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১ রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের তড়িৎ অভিযানে ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন বৃদ্ধা মায়ের আকুতি: আমার সব সন্তানেরই অধিকার আছে, মেজ ছেলে কিছুই দিচ্ছে না রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

২৮ অক্টোবরের হামলায় জড়িতদের বিচার দাবি জামায়াতের

মোহাম্মদ বাবুল হোসেন,পঞ্চগর-
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার বর্বরোচিত হামলা এবং নির্বিচারে গুলি বর্ষণে জড়িতদের বিচারের দাবি ও শহীদদের স্মরণে পঞ্চগড়ে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকfলে পঞ্চগড় শের-ই-বাংলা পার্কের মুক্ত মঞ্চে এই সমাবেশের আয়োজন করে পঞ্চগড় জেলা জামায়াত।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীরা শেখ হাসিনার নির্দেশে লগি-বৈঠা নিয়ে নিরস্ত্র বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ওপর ঝাপিয়ে পড়েছিলো। সেদিন বর্বরোচিত হামলায় যারা শহীদ হয়েছিলেন, তাদের লাশের ওপর নৃত্য দেয়ার মত ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছিলেন সন্ত্রাসীরা। এরপর ভারতের মদদপুষ্ট হয়ে ক্ষমতায় এসে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করেছে।

তিনি আরও বলেন, দীর্ঘসময় অবৈধভাবে ক্ষমতায় থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীদের অমানবিক নির্যাতন ও তাদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের সাজানো মামলায় ফাঁসি দিয়েছে। এখন সময় এসেছে প্রতিটি নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিত করার।

জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা তারবিয়াত সেক্রেটারি শাহিদ আল ইসলাম, জেলা শিবিরের সভাপতি জুলফিকার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমূখ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১

২৮ অক্টোবরের হামলায় জড়িতদের বিচার দাবি জামায়াতের

আপডেট টাইম : ১০:০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪