ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর রাজাপুরে ইয়াবা-গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদকসেবী আটক ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১ রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের তড়িৎ অভিযানে ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন

শপথ নিলেন পঞ্চগড় জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন

মোহাম্মদ বাবুল হোসেন, পঞ্চগড় প্রতিনিধি-
২০২৫-২৬ কার্যকালের জন্য পূণরায় নির্বাচিত হওয়া পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইনের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা জামায়াত আয়োজিত এক সদস্য সম্মেলনে তাকে শপথ পাঠ করান জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ইকবাল হোসাইন।
পঞ্চগড় চেম্বার ভবনের হল কক্ষে শপথ গ্রহণ উপলক্ষে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা আব্দুল হাকিম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা তারবিয়াত সেক্রেটারি শাহীদ আল ইসলাম প্রমূখ।
এর আগে, গত ২৪ অক্টোবর জামায়াতের কেন্দ্রীয় সংগঠণ ২০২৫-২৬ কার্যকালের জেলা ও মহানগর আমীরদের নাম ঘোষণা করেন। তারও আগে, আনুষ্ঠানিকভাবে এক সদস্য সম্মেলনে এ জেলার রুকনরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
শপথ গ্রহণ শেষে জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন বলেন, ‘শপথের মাধ্যমে নতুনভাবে যে দায়িত্ব গ্রহণ করেছি, এটা অনেক দায়িত্ব। ইসলামী আন্দোলনের কর্মীদের এই দায়িত্ব এড়িয়ে যাবারও সুযোগ নেই।’ সঠিকভাবে দায়িত্ব পালনে রুকনদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

শপথ নিলেন পঞ্চগড় জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন

আপডেট টাইম : ০৪:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪