ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর রাজাপুরে ইয়াবা-গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদকসেবী আটক ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১ রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের তড়িৎ অভিযানে ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন বৃদ্ধা মায়ের আকুতি: আমার সব সন্তানেরই অধিকার আছে, মেজ ছেলে কিছুই দিচ্ছে না

ভূঞাপুরে চর গাবসাড়ায় জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা

শাহ আলম, টাঙ্গাইল-

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চর গাবসাড়া মৌজায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে বায়ের বাসালিয়া গ্রামের আনোয়ার তালুকদার, মিজান মিয়া, সাজুসহ আরও কয়েকজনের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, এস এ রেকর্ড অনুযায়ী ৯৪ শতাংশ জমি পৈত্রিক ওয়ারিশ সূত্রে খালেদ সরকার, বাদশা মিয়া, রোকেয়া বেগম ও সাজেদা বেগমের দখলে রয়েছে। তারা বর্তমানে জমির খারিজ ও খাজনা পরিশোধ করে সেখানে ভুট্টা, মসুর ডাল, কালাই, রাঁধুনি শাক, বাদাম ও খেসারী চাষাবাদ করছেন।

কিন্তু কয়েক বছর ধরে আনোয়ার তালুকদার গং অবৈধভাবে জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তারা বিভিন্নভাবে জমির মালিকদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।

বারবার সালিশ, তবুও নিষ্পত্তি নেই!

জমি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও বিবাদীগণ স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়ে বারবার দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে খালেদ সরকার টাঙ্গাইল জেলা প্রশাসক ও মানবাধিকার সংস্থায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রশাসনের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ২০২৩ অনুযায়ী, অবৈধ দখল, জালিয়াতি এবং ভূমি সংক্রান্ত অসদুপায় রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য আইনের ধারা ৭ অনুযায়ী সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

তবে আনোয়ার তালুকদার দাবি করেন, চর গাবসাড়া মৌজার জমি তার বাবা ক্রয় করেছিলেন এবং তিনি পৈত্রিক ওয়ারিশ সূত্রে তা পেয়েছেন।

বাদীপক্ষের দাবি, সঠিক কাগজপত্র যাচাই করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন, যেন জমির প্রকৃত মালিকরা ন্যায়বিচার পান এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

ভূঞাপুরে চর গাবসাড়ায় জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা

আপডেট টাইম : ০২:৪৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫