ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ দুই আমলেই সুবিধাভোগী হাকিম খান: একের পর এক অপকর্মে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

“পি আর পদ্ধতি ছাড়া সুস্থ নির্বাচন আশা করা যায় না”—চরমোনাই পীর

শরীয়তপুর প্রতিনিধি-
“মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র” — এই শ্লোগানকে ধারণ করে শরীয়তপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) বিকেলে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন— “বাংলাদেশে পি আর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া সুস্থ নির্বাচন আশা করা যায় না। জনগণের ভোটাধিকার ও ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করতে হলে এই ব্যবস্থার বিকল্প নেই।”

সমাবেশে জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের দাবি জানানো হয়।

এসময় আরও বক্তব্য, রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক এস এম আজিজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা সভাপতি এস এম আহসান হাবিব, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ তারেক জামিলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা সভাপতি মুহাম্মদ তারেক জামিল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইউসুফ আবরার।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান

“পি আর পদ্ধতি ছাড়া সুস্থ নির্বাচন আশা করা যায় না”—চরমোনাই পীর

আপডেট টাইম : ০২:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫