ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পঞ্চগড়ে সংরক্ষণব্যবস্থা থাকতেও ২৬ বছরের শিক্ষার্থীদের সনদ-নথি প্রধান শিক্ষকের বাসায়! জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দারুল মাজিদ মাহমুদিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থীর সাফল্য বান্দরবানে বন্যাদুর্গতদের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন-গ্রাউসের প্রকল্প অবহিতকরণ সভা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার বির্তরকিত কন্টেন্ট ক্রিয়েটর রোমান হাওলাদার গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন পাঁচবিবিতে অটোচালককে গলা কেটে হত্যা, অটো উধাও কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, মালয়েশিয়া ও শ্রীলংকাকে হারিয়ে রানার-আপ গাকৃবির ‘কার্বোডিট’ বরগুনার আমতলীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিদ্যুৎ অফিসে পুলিশ মোতায়েন

মৌলভীবাজার প্রতিনিধি :

অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে সারা দেশের বিদ্যুৎ কার্যালয়ের সামনে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি। দলটির ঘোষিত কর্মসূচি থেকে হামলা ও নাশকতার শঙ্কায় কুলাউড়া বিদ্যুৎ অফিসে মোতায়েন করা হয় পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুলাউড়া বিদ্যুৎ অফিসের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়।এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, বিদ্যুৎ অফিসে কেউ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, কুলাউড়ায় প্রতিদিন বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বিদ্যুৎ বিভাগের অবহেলার কারণে বৈদ্যুতিক ট্রান্সফরমারে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ বলেন, সংসদ সদস্য সুলতান মনসুরের হস্তক্ষেপের পর কুলাউড়া বিদ্যুৎ অফিসকে চাহিদা অনুযায়ী গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে উপজেলায় লোডশেডিং কমেছে।

একাধিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে শহরের উত্তর বাজার এলাকার একটি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত মঙ্গলবারও দুপুরে দক্ষিণ বাজার এলাকার একটি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে সংরক্ষণব্যবস্থা থাকতেও ২৬ বছরের শিক্ষার্থীদের সনদ-নথি প্রধান শিক্ষকের বাসায়!

বিদ্যুৎ অফিসে পুলিশ মোতায়েন

আপডেট টাইম : ০৬:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩