ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ দুই আমলেই সুবিধাভোগী হাকিম খান: একের পর এক অপকর্মে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত

শাহজালালে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৮টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়। বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের পরিচালক প্রদীপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমসের এই কর্মকর্তা জানান, চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কাস্টমসের সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইটে (ওভি-৪৯৭) আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে তল্লাশি করা হয়। ওই সময় বিমানের একটি সিটের উপরে থাকা লাগেজ রাখার কেবিনে কালো স্কচটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে স্কচটেপ খুলে ৩৮ পিস (প্রতি পিস ১০ তোলা) স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম।

প্রদীপ কুমার সরকার জানান, জব্দ করা স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা। এসব স্বর্ণ ঢাকা কাস্টম হাউসে জমা করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী

শাহজালালে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ

আপডেট টাইম : ০৬:৪৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪