ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুর সিটির গাছা থানায় একাধিক সড়ক উদ্বোধন করলেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার চিকিৎসার ছুটি নিয়ে বিদেশে ঝালকাঠির শিক্ষিকা, দুই শিক্ষকেই চলছে বিদ্যালয় আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরগুনায় পুলিশের বিশেষ অভিযান: বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আটক ২, মামলা দায়ের জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে দিল্লির উদ্বেগ

আব্দুল্লাহ আল শাফী-
বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে দিল্লি উদ্বেগ জানিয়েছেন। তবে ভারতের পররাষ্ট্র সচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, আশা করি আগামীতে আমাদের দুই দেশের সুন্দর সম্পর্ক অব্যাহত থাকবে।

সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই উদ্বেগের কথা প্রকাশ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

এসময় পারস্পরিক সৌহার্দপূর্ণতার ভিত্তিতে বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমরা সবসময় চাই বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক থাকুক। আজকের বৈঠকেও (এফওসি) আমরা এ বিষয়ে আলোচনা করেছি।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ-ভারতের দুপক্ষের স্বার্থ রক্ষা করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি কাজ করতে চায়।

তিনি জানান, ভারত দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে চায়, তবে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ জানিয়েছে দিল্লি। ধর্মীয়,সাংস্কৃতিক ও কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনা নিয়েও আলোচনা হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আশা করে ভারত।

এরপর বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাত করবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

এর আগে সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ৫ আগস্টের পট পরিবর্তনের পর এই প্রথম দিল্লির কোনো নীতিনির্ধারক ঢাকা সফরে আসলেন। বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মো: জসীম উদ্দিনের সাথে এফওসি বৈঠক নিয়ে আলোচনা হয়েছে।
আজই ঢাকা ছেড়ে যাবেন তিনি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে দিল্লির উদ্বেগ

আপডেট টাইম : ০২:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪