ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বামীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে; নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশযাত্রার অভিযোগ! উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ একই সঙ্গে মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ, গোডাউন সিলগালা মাগুরায় আদালতের স্থিতাবস্থা অমান্য করে পুলিশ বিবাদীর ঘর তুলে দিলেন গ্যাড়াকলে সাভারের বনগাঁও ইউপি সচিব আবুল কালাম আজাদ হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ!

খেলাধুলাই পারে একটি জাতিকে এক কাতারে আনতে – আমিনুল হক

  • সেলিম মোল্লা :
  • আপডেট টাইম : ০১:২৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১২২ বার পড়া হয়েছে

খেলাধুলাই পারে একটি জাতিকে এক কাতারে আনতে মন্তব্য করে বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন,খেলাধূলার বিষয়টি এমন একটি জায়গা- যেখানে দল মত নির্বিশেষে একটি জাতিকে এক কাতারে নিয়ে আসা যায়।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্লবীতে মিরপুর ১২ নাম্বার ডি-ব্লক ঈদগা মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার পাশাপাশি আমরা চাই বাংলাদেশের মানুষের সামাজিক কার্য্যক্রমের সাথে খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দিতে।

এসময় তিনি আরও বলেন,সেই গুরুত্বকে বহন করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের যুব সমাজ ও তরুন প্রজন্মের কথা চিন্তা করেই খেলাধূলাকে সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, -তারেক রহমানের নির্দেশেই আমরা ইতিমধ্যে বিভাগীয় পর্যায়ে জিয়া ক্রিকেট টূর্নামেন্ট শেষ করেছি। আরাফাত রহমান কোকো ফুটবল / ক্রিকেট টুর্নামেন্ট ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট সহ যুব সমাজকে মাদকমুক্ত রাখতে একাধিক টুর্নামেন্ট চলমান রেখেছি। এই টুর্নামেন্ট গুলোর মাধ্যমেই আমরা বাংলাদেশকে একটি সুস্থ সমাজ ও সুস্থ জাতি হিসিবে গড়ে তুলতে চাই।

তিনি বলেন,বিগত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিবাদের শাসনামলে তারা যুবসমাজকে খেলাধুলা থেকে দূরে রেখেছিল। সেই সময়ে আওয়ামী স্বৈরাচাররা শুধু একটি জিনিস দেখেছে কিভাবে জোর করে ক্ষমতায় থাকা যায়।

গত ১৭ বছরে স্বৈরাচার আওয়ামী সরকার যা করেছে বিএনপি তার উল্টোটা করতে চায় উল্লেখ করে আমিনুল হক বলেন,বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও দল মত নির্বিশেষে এদেশের কল্যাণের জন্য এদেশের জনগণের উন্নয়নের জন্য আমরা সকলেই বাংলাদেশী হিসেবে কাজ করব। বাংলাদেশী হিসেবে এ দেশের জনগণের কল্যাণ করব। এদেশের জন্য উন্নয়ন করব। তাহলেই আমরা সকলে একটি জাতিতে পরিনত হতে পারব।

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন,ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু,মহানগর বিএনপি সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, ইব্রাহিম খলিল, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,যুগ্ম আহবায়ক মোকছেদুর রহমান আবির,আনিছুর রহমান,২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলী আকবর মামুন,৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু,মহিলাদল নেত্রী লাইলী বেগম,লাকী রহমান,সৈয়দা পলি প্রমুখ।

ফাইনালে পল্লবী থানার ৩ নং ওয়ার্ডের ২০০ রানের জবাবে ২ নং ওয়ার্ড ২০১ রান করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়।

এরপর তিনি বিকেলে গাজীপুরে আরাফাত রহমান কোকো স্মরণে এক ভলিবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বেপারী ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা যুবদল যুগ্ম আহবায়ক মোঃ শোভন আহমেদ।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মহানগর সদস্য ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস

স্বামীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে; নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশযাত্রার অভিযোগ!

খেলাধুলাই পারে একটি জাতিকে এক কাতারে আনতে – আমিনুল হক

আপডেট টাইম : ০১:২৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫