ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

মহম্মদপুরে পুলিশ পরিচয় দিয়ে পিস্তল ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

মাহামুদুন নবী (স্টাফ রিপোর্টার) :

মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামের সাবেক মেম্বার শরিফুল ইসলাম স্বপন মাস্টারের বাড়িতে পুলিশ পরিচয় দিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটিয়েছে ডাকাতদল। । বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে বারান্দার জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে ডাকাত দল । এরপর বলে আমরা থানা পুলিশের লোক এত ্ ডাকাডাকি করি দরজা খোল না কেন ? বলে পুলিশ পরিচয় দিয়ে ঘুমিয়ে থাকা স্বপন মাস্টার ও তার স্ত্রীকে জাগিয়ে তোলে। মুহূর্তেই স্বপন মাস্টারের হাত পা চোখ বেঁধে বুকে পিস্তল ঠেকিয়ে রাখে। এসময় তার স্ত্রীর কাছে থেকে চাবি নিয়ে তাকে হাত পা চোখ বেঁধে রেখে আলমারি খুলে দশ ভরি স্বর্ণ অলঙ্কার প্রায় দুই লক্ষ নগদ টাকা দুটি স্মার্টফোন ও দুটি বাটন মোবাইল ফোন নিয়ে ডাকাত দল দ্রুত চলে যায়। শরিফুল ইসলাম স্বপন চর-যশোবন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ওই গ্রামের মৃত আমিনুর রহমান এর ছেলে।

ডাকাতির খবর পেয়ে মাগুরা জেলা সার্কেল এসপি মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম ঘটনার বিষয়ে বলেন , এটি ডাকাতি নয় একটি চুরির ঘটনা বলে মনে হচ্ছে। তবে এ বিষয়ে শরিফুল ইসলাম স্বপন মাস্টার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মহম্মদপুরে পুলিশ পরিচয় দিয়ে পিস্তল ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট টাইম : ১০:২৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪