ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মাগুরাতে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো চাপাতলা গ্রামের আনারুল হোসেনের মেয়ে তারিন (৮), সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া (৯) এবং তরিকুল ইসলামের মেয়ে তানহা (৯)। স্থানীয়রা জানিয়েছেন, তারা পরস্পরের চাচাতো বোন।

দুপুরে একসঙ্গে খেলার ছলে তিন শিশু গ্রামের পাশের খালে গোসল করতে নামে। দীর্ঘ সময় পরেও তারা ফিরে না আসায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের খাল থেকে উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে তারা সবাই মৃত্যুবরণ করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুদের আনুমানিক আড়াইটার দিকে হাসপাতালে আনা হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাটি দুপুর ১টার কিছু পরেই ঘটেছে এবং হাসপাতালে আনার আগেই তিনজনেরই মৃত্যু হয়েছে।

এই হৃদয়বিদারক ঘটনায় চাপাতলা গ্রাম ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোক। নিহতদের বাড়িতে চলছে আহাজারি, আর গোটা গ্রামে নেমে এসেছে নিস্তব্ধতা ও বেদনার ভারী ছায়া।

স্থানীয় এক বাসিন্দা জানান, তারা প্রতিদিনের মতো আজও একসঙ্গে খেলতে গিয়েছিল। কে জানত এই খেলাই হবে তাদের জীবনের শেষ মুহূর্ত।

এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে ভবিষ্যতে শিশুরা যাতে রক্ষা পায়, সে জন্য স্থানীয় পর্যায়ে সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন সচেতন মহল।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

মাগুরাতে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৬:৫৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫