ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে ইয়াবা-গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদকসেবী আটক ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১ রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের তড়িৎ অভিযানে ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন বৃদ্ধা মায়ের আকুতি: আমার সব সন্তানেরই অধিকার আছে, মেজ ছেলে কিছুই দিচ্ছে না রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা

প্রয়োজনীয় সংস্কার সেরে দ্রুত পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি মুফতি ফয়জুল করিমের

ইমরান হোসেন,বরগুনা
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলাধীন বেতাগী উপজেলার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা ইউসুফ এর সভাপতিত্বে জনসভায়
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, ফ্যাসিস্ট সরকার পলায়ন পরবর্তী সময়ে এখনো দেশের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি বন্ধ হয়নি । বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট করে জনদুর্ভোগ সৃষ্টি এখনো অব্যাহত থাকার কথা আলোচিত হচ্ছে।

তিনি বলেন, আমাদের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য।দুর্নীতি,টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাজ হতে পারে না। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর পদ্ধতিতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান ।
শায়েখে চরমোনাই বলেন, যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে তারাই অতীতে দেশকে দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন বানিয়েছে। এদেশে গত ৫৩ বছরে নেতার পরিবর্তনের মাধ্যমে এদেশে শান্তি দেখতে পাইনি। এখন শুধু নীতির পরিবর্তনের মাধ্যমে দেশের শান্তির ব্যবস্থা করতে হবে।

তিনি আরো বলেন, শুধু রাস্ট্র সংস্কার নয়, যেসব রাজনৈতিক দলের পদপদবি ব্যাবহার করে তাদের নেতা কর্মীরা আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে তাদের রাজনীতির সংস্কার করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ বলেন, আমরা দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় দেখতে চাই না, জনগণ তাদেরকে এবার প্রত্যাখ্যান করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণঅভ্যুত্থান হয়েছে সেটাকে ব্যর্থতায় রূপান্তরিত করতে দেওয়া হবে না। শায়খে চরমোনাই গণঅভ্যুত্থানে যে ভূমিকা রেখেছেন তা ইতিহাসের পাতায় সংরক্ষিত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে রাজনীতি করে,ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গণমুখী রাজনৈতিক দল। তারা জনগণের দুর্দিনে পাশে দাঁড়িয়েছে।
তিনি আরো বলেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন মুখী সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন দেওয়ার আহবান জানান।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সংগ্রামী উপদেষ্টা মাওলানা মাহমুদুল হুসাইন অলিউল্লাহ, সভাপতি, প্রিন্সিপাল মুফতি ওমর ফারুক জিহাদী, সহ-সভাপতি, মুফতি রহমান কাসেমী, সেক্রেটারি, মাওলানা আব্দুস শাকুর, সাংগঠনিক সম্পাদক, মাওলানা রেজাউল করিম আকন, জাতীয় শিক্ষক ফোরামের সাবেক কেন্দ্রীয় কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক, মুফতি আব্দুর রহমান বেতাগী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বেতাগী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হাই নেছারী, যুব আন্দোলন বাংলাদেশ বেতাগী উপজেলা শাখার সভাপতি, মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বেতাগী উপজেলা শাখার সভাপতি এইচ এম ইব্রাহিম সিকদার প্রমুখ।

জনসভায় সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ মাওলানা ইউসুফ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি জনপ্রিয় রাজনৈতিক দল,আমরা এখন ওয়ার্ড পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনের করেছি। আমাদের দলের কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ,অন্যায়কারী নেই।
তিনি দল-মত নির্বিশেষে ইসলাম, দেশ, মানবতার স্বার্থে দলে যোগদান করার আহ্বান জানান।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ইয়াবা-গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদকসেবী আটক

প্রয়োজনীয় সংস্কার সেরে দ্রুত পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি মুফতি ফয়জুল করিমের

আপডেট টাইম : ১০:১৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫