ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু চরম ক্ষোভ ও চাঞ্চল্য: মোহনা টিভি দখল ও সরকারবিরোধী বড় চক্রান্তের তথ্য ফাঁস! সিন্ডিকেট ভাঙতে লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ১৮ কর্মকর্তা মাগুরায় মাদকবিরোধী অভিযানে ৮ হাজার ইয়াবা উদ্ধার নারীসহ ৩ জন গ্রেপ্তার স্বামীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে; নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশযাত্রার অভিযোগ! উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ একই সঙ্গে মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ, গোডাউন সিলগালা মাগুরায় আদালতের স্থিতাবস্থা অমান্য করে পুলিশ বিবাদীর ঘর তুলে দিলেন গ্যাড়াকলে সাভারের বনগাঁও ইউপি সচিব আবুল কালাম আজাদ হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

নিকুঞ্জে বিএনপি নেতা এম কফিলউদ্দিন আহমেদের লিফলেট বিতরণ

  • সেলিম মোল্লা :
  • আপডেট টাইম : ০২:১৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৯৮০ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিলউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মপরিকল্পনা দেশকে সংকট থেকে উত্তরণের রূপরেখা। এই কর্মপরিকল্পনাই গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি সত্যিকার জনবান্ধব রাষ্ট্র গঠনের দিশা দেখাবে।

শুক্রবার (২৯ আগস্ট) খিলক্ষেত থানার অন্তর্গত নিকুঞ্জ-২ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি মুসল্লিদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এসময় তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান, বাংলাদেশকে বাঁচাতে এবং গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে পুরো এলাকা একসময় প্রাণবন্ত হয়ে ওঠে।

এম কফিলউদ্দিন আহমেদ আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা হলো একটি মুক্ত বাংলাদেশ বিনির্মাণের পথনকশা। আজকের এই লিফলেট হাতে হাতে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আমরা জনগণের কাছে সেই মুক্তির বার্তাই পৌঁছে দিচ্ছি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

নিকুঞ্জে বিএনপি নেতা এম কফিলউদ্দিন আহমেদের লিফলেট বিতরণ

আপডেট টাইম : ০২:১৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫