ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মির্জাগঞ্জে আখতার হোসেন মেমোরিয়াল কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত এনবিআর এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন বিতর্কিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও চুক্তিভিত্তিক সচিব! মির্জাগঞ্জে আলতাফ হোসেন চৌধুরী এমপির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালিহাতী থানায় পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিলেন ওসি কাইয়ুম খান সিদ্দিকী ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে ১৫’শ টি বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বাংলাদেশি নাবিকদের ভিসা ও ট্রানজিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগে মিলবে টেকসই সমাধান-মির্জা ফখরুল ইসলাম বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলেছি যে, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই আমরা। অব্যাহতভাবে এটাই আমাদের পলিসি। বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের যোগাযোগের ক্ষেত্রে অব্যাহতভাবে এটাই থাকবে। তার কাছে একজন সাংবাদিক সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী বার্ষিক রিপোর্টের দিকে দৃষ্টিপাত করেন। বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশ সক্রিয়ভাবে উগ্রপন্থিদের বিরুদ্ধে লড়াই করছে। এতে দেশে সন্ত্রাসী ঘটনা কমে এসেছে। তবে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতাকে উগ্রপন্থি গ্রুপগুলোর পুনরুত্থানের বড় রকমের একটি উদ্বেগ হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে আপনার মতামত কি? এক্ষেত্রে সহায়তায় আপনাদের কি কোনো পরিকল্পনা আছে? এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার ওই মন্তব্য করেন।

ওই সাংবাদিক তাকে পুনরায় সন্ত্রাস ইস্যুতে মন্তব্য করতে বলেন। জবাবে ম্যাথিউ মিলার বলেন, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। সবেমাত্র আমরা এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছি। তাতে যা আছে, তার বাইরে মন্তব্য করার কিছু নেই আমার কাছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে আখতার হোসেন মেমোরিয়াল কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০৪:১৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩