ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু চরম ক্ষোভ ও চাঞ্চল্য: মোহনা টিভি দখল ও সরকারবিরোধী বড় চক্রান্তের তথ্য ফাঁস! সিন্ডিকেট ভাঙতে লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ১৮ কর্মকর্তা মাগুরায় মাদকবিরোধী অভিযানে ৮ হাজার ইয়াবা উদ্ধার নারীসহ ৩ জন গ্রেপ্তার স্বামীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে; নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশযাত্রার অভিযোগ! উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ একই সঙ্গে মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ, গোডাউন সিলগালা মাগুরায় আদালতের স্থিতাবস্থা অমান্য করে পুলিশ বিবাদীর ঘর তুলে দিলেন গ্যাড়াকলে সাভারের বনগাঁও ইউপি সচিব আবুল কালাম আজাদ হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটির কনসালটেশন সভা উদ্বোধন করেন স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ জাতীয় সংসদের শপথকক্ষে জাতীয় সংসদ সচিবালয়ের অনুকূলে অর্থ বিভাগের এসপিএফএমএস কর্মসূচির আওতায় ইউরোপীয় ইউনিয়নের কারিগরী সহযোগিতায় ‘স্ট্রেনদেনিং অ্যাকটিভিটিস অফ ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটিস’ শীর্ষক কনসালটেশন সভার উদ্বোধন করেন।

এই সেশনে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। সূচনা বক্তব্য প্রদান করেন ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের হেড অফ সেক্টর এনরিকো লরেঞ্জো এবং প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউরোপীয় ইউনিয়নের কী এক্সপার্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহম্মেদ এমপি, সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: আবুল কালাম আজাদ এমপি এবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন। এই কনসালটেশন সভায় ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যগণ মত বিনিময় করেন।

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেন, জাতীয় সংসদকে অধিকতর কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, সংসদ সদস্যদের সংসদে কার্যকর ভূমিকা রাখার জন্য আইন ও সংসদ বিষয়ে বিশেষজ্ঞ লোকবলের প্রয়োজন রয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেন এমপি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি টিপু মুনশি এমপি, লতিফ সিদ্দিকী এমপি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই সেশনে উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটির কনসালটেশন সভা উদ্বোধন করেন স্পীকার

আপডেট টাইম : ০১:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪