ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

নওগাঁয় ধানের শীষের পক্ষে জনমত গঠনে ধলুর লিফলেট বিতরণ

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিবেদক-
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে নওগাঁ জেলা শহরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর ) দুপুরে নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ সদর-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব জাহিদুল ইসলাম ধলুর নির্দেশে এই কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বাজার, গ্রাম ও মহল্লায় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নওগাঁ পৌর বিএনপি, থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও জনগণের ভোটাধিকার হরণ থেকে দেশকে রক্ষা করতে হলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, এই ৩১ দফার মধ্যে রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার, নির্বাচনী ব্যবস্থা পুনর্গঠন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিতকরণসহ বহু গুরুত্বপূর্ণ বিষয়।

নেতৃবৃন্দ বলেন, বিএনপি বিশ্বাস করে— এই ৩১ দফা বাস্তবায়নই পারে একটি আধুনিক, গণতান্ত্রিক ও জনমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে। তাই দেশব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে বিএনপি জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর।

কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানান স্থানীয় নেতারা। তারা বলেন, ধানের শীষের পক্ষে জনমত দিন দিন শক্তিশালী হচ্ছে এবং মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় রয়েছে।

জনাব জাহিদুল ইসলাম ধলু বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র ক্ষমতায় যাওয়া নয়, বরং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, রাষ্ট্রযন্ত্রকে জনগণের সেবায় নিয়োজিত করা এবং একটি সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়া। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সেই লক্ষ্য বাস্তবায়নের রূপরেখা।

এই কর্মসূচির মাধ্যমে নওগাঁ জেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলে উপস্থিত নেতারা মন্তব্য করেন। তারা অঙ্গীকার করেন— যত বাধাই আসুক, ধানের শীষের বিজয়ের জন্য তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা!

নওগাঁয় ধানের শীষের পক্ষে জনমত গঠনে ধলুর লিফলেট বিতরণ

আপডেট টাইম : ০৭:৫৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫